• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক

জনজীবন ডেস্ক :://

বগুড়া শহরের টেম্পল রোডের মেরিনা মার্কেটের একটি দোকানে ঔষধ ব্যবসার আড়ালে ট্যাপেন্টাডল নামের নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আতিকুল ইসলাম ওরফে সাদ্দাম (২১) গ্রেফতার হয়।

জানা গেছে, মেরিনা মার্কেটের মালিক হাসিব মোহাম্মদ খান রনির ভবনের ষষ্ঠ তলায় মোঃ শামীম হোসেনের ভাড়াকৃত ৬১০ নম্বর দোকানে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ব্যবসা চলছিল। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে গোপনে মাদক ট্যাবলেটের লেনদেন হচ্ছিল বলে সূত্র জানায়।

গ্রেফতার হওয়া সাদ্দাম বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া পূর্বপাড়ার বাসিন্দা এবং স্থানীয় মাদক ব্যবসায়ী বকুল মিয়ার ছেলে। এদিকে একই ঘটনার সাথে জড়িত একই ওয়ার্ডের শেখপাড়া ফকিরপাড়ার রঞ্জু মিয়ার ছেলে মোঃ শামীম হোসেন (২৫) অভিযানের সময় কৌশলে পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ঘটনাস্থল থেকে জব্দ করা ট্যাবলেটগুলো আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। পলাতক শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা