মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জনজীবন:://
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার শহরের সুপারমার্কেট সংলগ্ন সড়কে আসর নামায আদায়ের পর মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদ।
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকিরসহ মহিউদ্দিন ভাই সমর্থক গুষ্টি, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, হোসেন্দী ইউনিয়ন বিএনপি, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।