আল আমিন হোসাইন :://
মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুরের দশতলার বিপরীত পাশে এমন এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উদ্বোধন করা হয় স্কুলের নতুন ক্যাম্পাস।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী হরহঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী হরগঙ্গা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর সিরাজুল হক মুনির ও সিনিয়র সাংবাদিক এবং নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডিং প্রিন্সিপাল মুন্সি মাহফুজুল রহমান।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করে।