• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

শিক্ষক স্বর্ণ রানী পালের অশ্রুসজল বিদায়

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিদায়ী সংবর্ধনায় স্বর্ণ রানী পালকে অশ্রুসজল বিদায়

কে এম সাইফুল্লাহ ভূইয়া :://
মুন্সীগঞ্জ সদরের উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রখ্যাত ও আদর্শ শিক্ষিকা স্বর্ণ রানী পাল-এর বিদায়ী সংবর্ধনা আজ বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয়ের সহকর্মী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি জনাব মোঃ আলমগীর মিজি তার শুভেচ্ছা বক্তব্যে স্বর্ণ রানী পালের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করে বলা হয়—তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন শিশুদের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যান্য অতিথি হিসেবে উত্তর কেওয়ার গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া বক্তব্য দেন। তিনি স্বর্ণ আপার স্কুলের প্রতি কতটা মায়া -মমতা ,দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, শিক্ষার্থীদের প্রতি স্নেহ ভালবাসা এই সম্পর্কে বক্তব্য দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার কথা বলে আশ্বাস দেন।

প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্যে জানান, “ম্যাডাম আমাদের শুধু পড়াশোনা শেখাননি, শিখিয়েছেন মানুষ হতে।” সহকর্মী শিক্ষকরা বলেন, তাঁর নেতৃত্ব, পরামর্শ ও সহযোগিতা বিদ্যালয়ের প্রতিটি কাজে বিশেষ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চলমান ছাত্র-ছাত্রীরা হৃদয়বিদারক বক্তব্য দেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফায়আফু আন্নি মানপত্র পাঠ করলে পরিবেশ আরও আবেগময় হয়ে ওঠে। পরে স্বর্ণ রানী পালকে ক্রেস্ট, সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।

বিদায়ী বক্তব্যে স্বর্ণ রানীপাল বলেন, “এই বিদ্যালয়, এই গ্রামের মানুষ ও আমার প্রিয় শিক্ষার্থীরা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি সবাইকে নিয়ে আজীবন গর্ব করব।” তাঁর বক্তব্যে অনুষ্ঠানস্থল অশ্রুসজল হয়ে ওঠে।

গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাঁর অবদানকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারানো বিদ্যালয়ের জন্য বড় শূন্যতা তৈরি করবে।

অনুষ্ঠানের শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। সভাপতি বলেন স্বর্ণ আপা স্কুলের জন্য যা দিয়ে গেছেন, রেখে গেছেন তারা আজীবন মনে রাখবে। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাজ্জাত হোসেন, সহকারী শিক্ষক, উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা