সশস্ত্র বাহিনী দিবসে গাড়িতে উঠার সময় সেনাপ্রধানকে বললেন, ভমিকম্পে আহত মানুষদের কি অবস্থা?
সেনাপ্রধান: ম্যাডাম আমাদের ফোর্স কাজ করছে। সবাইকে নিরাপদে উদ্ধার করা হচ্ছে।
খালেদা জিয়া তিন বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। উনার শাসনামলের অনেক ক্রুটি বিচ্চুতি থাকতে পারে। উনি নিজেও ভুলের উর্দ্ধে নন কিন্তু উনার মধ্যে একটা রেয়ার কোয়ালিটি আছে। উনি দেশের মানুষকে ভালোবাসতেন, কেয়ার করতেন। বাংলাদেশের খুব কম রাজনীতিবিদদের এই কেয়ারটুকু আছে।
উনাকে যখন বালুর ট্রাক দিয়ে আটকে দেয়া হল তখন উনি রাগে কাঁপতে কাঁপতে বললেন চাইলে কঠিন কর্মসূচী দিয়ে আমরা সরকার নামায় ফেলতে পারি। কিন্তু এতে অনেক মানুষ মারা পড়বে। আমাদের মানুষের প্রতি মায়া আছে।
উনার ৪০বছরের অসংখ্য স্মৃতিবিজড়িত বাড়ী থেকে চেনে হিঁচড়ে এক কাপড়ে বের করে দেয়া হলো অথচ স্বৈরাচারের পতনের পর কোনো হিংসা বা ক্রোধ দেখালেন না। গণতন্ত্রের প্রশ্নে, মানুষের ভোটাধিকারের প্রশ্নে কোনোদিন আপোস করেননি। ২০১৮ সালে বাংলাদেশের সবচেয়ে বড় পরিত্যক্ত একটি জেলাখানায় একমাত্র কয়েদী বেগম জিয়াকে বন্দী রাখা হলো তারপরও মুক্ত হয়ে তিনি অভিশাপ দিলেন না।
বাংলাদেশের সবাই জানতো খালেদা জিয়ার ফেয়ার ট্রায়াল হচ্ছে না। বাংলাদেশের সবাই বুঝতেছিল উনাকে জেলে দেয়া হবেই। হয়ত মেরেও ফেলা হবে। তারপরও লন্ডন থেকে, উমরাহ থেকে দেশে ফিরে আসলেন। আনফেয়ার ট্রায়াল ফেস করে জেলে গেলেন, নিশ্চিত মৃ*ত্যুকে বেছে নিলেন।
৫ আগস্ট একদিনে হয় নাই। ১৭ বছর ধরে অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জু*লুম জমা হতে হতে ৫ আগস্ট ঘটেছে। এই ৫ আগস্ট ঘটানোর পেছনে শাপলা চত্বরের ম্যা’সাকার ছিল, মানবতাবিরোধী অপরাধের নামে জামাত-বিএনপি নেতৃবৃন্দের হত্যাকান্ড ছিল, ইলিয়াস আলীর গু*ম ছিল, আবরার ফাহাদের শাহাদাত ছিল, কোটা আন্দোলন ছিল এরকম অসংখ্য ঘটনা ছিল। আর একজন ছিলেন খালেদা জিয়া। এই ভদ্রমহিলার নীরবে নিভৃতে জেল-জীবন বেছে নেয়া ৫ আগস্টের অন্যতম অনুঘটক ছিল।
খালেদা জিয়া আজ হাসপাতালে ভর্তি। এভারকেয়ারে কথা বলে জানলাম উনার অসুস্থতা একটু গুরুতর। এই অসুস্থতা উনি চুজ করেছেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য।
শিক্ষক, লেখক, সংগঠক মোঃ জিয়াউর রহমান নিজের ভেরিফাইড ফেজবুক পেইজে গণতন্ত্রের নেত্রী, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন-
উনার জন্য একটু দোয়া করবেন। এইটুকু অন্তত উনি বাংলাদেশের মানুষের কাছ থেকে ডিজার্ভ করেন।
হে মহান আল্লাহ তায়ালা তুমি বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো। উনাকে নেক হায়াত দান করো।