মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নতুন এসপি মেনহাজুল আলম।
মুন্সীগঞ্জ প্রতিনিধি:://
মুন্সিগঞ্জসহ সারাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের বর্তমান পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন পেয়েছেন।
অন্যদিকে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসাবে পদায়ন পেয়েছেন নরসিংদী জেলায় এই পদে থাকা মো. মেনহাজুল আলম।
গত বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের সূত্রে এসব তথ্য নিশ্চিত করেন।