জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জামায়াত প্রার্থীর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সদ্য যোগদানকারী জেলা প্রশাসকের সাথে এ বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অপরদিকে সদ্য বিদায়ী জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জানা যায়, সাক্ষাৎকালে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। তিনি জেলা প্রশাসককে নির্বাচনী পরিস্থিতি, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, নির্বাচন পরিচালক মো. আরশাদ আলী ঢালী, পৌর আমির মাওলানা এইচ এম বায়েজীদ, মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মাওলানা মোখছেদুর রহমান, ডা. ইব্রাহিম দেওয়ান এবং সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার।
নেতৃবৃন্দ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। জেলা প্রশাসক প্রয়োজনীয় সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার আশ্বাস দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।