• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মুন্সিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জনজীবন :

মুন্সিগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফির সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফি বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ। জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান।

সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, এ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, মাহবুবুর রহমান, এ্যাডভোকেট শহিদ ই হাসান তুহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজন হায়দার জনি, রাসেল মাহমুদ, ভবতোষ চৌধুরী নুপুর, গুলজার হোসেন, ফয়সাল হোসেনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা