• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

ভূমিকথা’ পুস্তিকার উপর জেলা পর্যায়ে চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও সেমিনার

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ভূমিকথা’ পুস্তিকার উপর জেলা পর্যায়ে চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও সেমিনার

জনজীবন :://
১৫ নভেম্বর ২০২৫ শনিবার জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয় ‘ভূমিকথা’ পুস্তিকার উপর জেলা পর্যায়ে চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও সেমিনার।

ডকুমেন্টারি প্রদর্শনী, ভূমি বিষয়ক নাটিকা, অনুভূতি প্রকাশ, অতিথিবৃন্দের বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ফাতেমা তুল জান্নাত।

লিখিত কুইজ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থী ও দলগত কুইজ প্রতিযোগিতায় ৩টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠাকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় অত্যন্ত আকর্ষণীয় দলগত কুইজ প্রতিযোগিতায় সমগ্র জেলার মধ্যে ১ম স্থান (চ্যাম্পিয়ন) হওয়ার গৌরব অর্জন করে লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়। ২য় স্থান (রানার্সআপ) অর্জন করে টংগিবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়। ৩য় স্থান অর্জন করে সিরাজদিখান উপজেলার মালখানগর হাই স্কুল।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে জানান, ভূমির সাথে আমরা সকলেই সম্পর্কযুক্ত। আমাদের অসংখ্য মানুষ ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত। অধিকাংশ দেওয়ানি ও ফৌজদারি মামলার উৎপত্তি হয় ভূমি থেকে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিসচেতন করা এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ থেকেই মূলত আমরা জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি, পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বস্তরে এরূপ ভূমিসচেতনতামূলক উদ্যোগ বা কার্যক্রম আরও বিস্তৃত আকারে গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা