• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত মেট্রেরেল সম্প্রসারণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত মেট্রেরেল সম্প্রসারণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:-
মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে ঢাকা থেকে নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জের মুক্তারপুর যুক্ত করে পরিকল্পনা সংশোধন ও বাস্তাবায়নের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তাবায়ন পরিষদের উদ্যোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, গণমাধ্যম কর্মী সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
মুন্সীগঞ্জ মেট্রেরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব বিশিষ্ট ব্যাংকার মো: সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুজিবুর রহমান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার এডভোকেট মোস্তাফিজুর রহমান ভূইয়া, দৈনিক সভ্যতার আলো সম্পাদক সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জল, নিরাপদ সড়ক চাই(নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সভাপতি আতিকুর রহমান টিপু, সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মো: মাহবুবুর রহমান, সাংবাদিক তানভির হাসান, গুলজার হোসেন, অধ্যাপক রহমতউল্লাহ জুয়েল, কবি সাইফুল্লাহ ভূইয়া, বিএসপি সভাপতি শাহ মো: আব্দুল বারি, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহিন মোহাম্মদ আমান উল্লাহ, সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ দাস ববি, জাহাঙ্গীর আলম ঢালী, ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক মাসুদ রানা, হুমায়ুন প্রমুখ।
মানববন্ধনে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিষ্ট এশোসিয়েশন এর সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, দৈনিক মুন্সীগঞ্জের সময় সম্পাদক মাঈনুদ্দিন সুমন ব্যবসায়ী আনিসুর রহমান, জাকির হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা মেট্রোরেল প্রকল্পে মুন্সীগঞ্জের মুক্তারপুর যুক্ত করার যৌক্তিকতা তুলে ধরে বলেন রাজধানী ঢাকার পার্শ্ববর্তি মাত্র ২২ কিলোমিটার দূরবর্তি জেলা মুন্সীগঞ্জ। এ জেলা থেকে ঢাকায় যেতে দূর্বল যোগাযোগ ব্যবস্থায় যানজটে পড়ে প্রতিদিন ৪/৫ ঘন্টা সময় লাগছে। মুন্সীগঞ্জ সদর টঙ্গীবাড়ি, সিরাজদিখানের একাংশ সহ মাদারীপুর ও শরিয়তপুরের লক্ষাধিক মানুষ নানা প্রয়োজনে ঢাকায় যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মেট্রেরেল বাস্তবায়িত হলে স্বল্প সময়ে যাতায়াত করা সম্ভব হলে ঢাকাবাসী মুন্সীগঞ্জের ২ লক্ষাধিক মানুষ মুন্সীগঞ্জে নিজ বাড়িতে ফিরে আসবে, এতে ঢাকায় জনসংখ্যার চাপ কমবে, স্বাস্থ্য, অর্থনীতি উন্নয়নের পাশপাশি জেলার সামগ্রিক কর্মকান্ডে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এছাড়া বক্তারা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে পরবর্তিতে আরো ব্যাপক ও জোড়ালো কর্মসূচির পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য একই দাবীতে ও সময়ে আজ মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু জেলা প্রশাসক কার্যালয় সহ জেলা সদরের বিভিন্ন স্থানে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রসঙ্গত: এর আগে ৫ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা