• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

ডোমারে ‘হিলফুল ফুজুল যুব সংঘ’-এর আত্মপ্রকাশ

Reporter Name / ১৯০ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ডোমারে ‘হিলফুল ফুজুল যুব সংঘ’-এর আত্মপ্রকাশ

মোঃ সাহিদুল ইসলাম, ডোমার নীলফামারী:://

নীলফামারীর ডোমারে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংঘ’।

সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ও নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সাংবাদিক মো. শাহিনুর রহমানকে সভাপতি ও মো. মানিক ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনের প্রথম নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফেজুর রহমান দুখু, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান অনিক ও ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাকিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।

নবগঠিত হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক শাহিনুর রহমান বলেন, “আমরা নবী করিম (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।”

তিনি আরও জানান, সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা