মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
জনজীবন:://
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সুপার মার্কেটস্থ শহীদ চত্ত্বরে মানিকপুর আনওয়ারুল উলূম মাদরাসা ও মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দা.বা. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান সুমন দেওয়ান, আলহাজ্ব মুফতি খলিলুর রহমান দা.বা. মুফতি মাকসুদুল্লাহ আল-কাফী দা.বা. মাওলানা রিয়াজুল ইসলাম বিক্রমপুরী দা.বা.
সভাপতিত্ব করেন মানিকপুর আনওয়ারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান দা.বা. এবং সঞ্চালনা করেন দ্বীনি সংগঠন মুন্সীগঞ্জ সদরের সভাপতি মোঃ কাউসার হামিদী।
এ সময় বিভিন্ন ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন।