জিয়ার জন্মদিনে বিশিষ্টজনের ফুলেল শুভেচছা
—
আজ জন্মদিন তোমার শুভেচ্ছা তোমায় —
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা…
আজকের জোসনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা…
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা..
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনা…
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়…
তাই অনাগতক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়…
আজ জন্মদিন তোমার
শুভেচ্ছা তোমায়…
…—…—…—
নূপুর রহমান :://
আলহামদুলিল্লাহ। ১লা অক্টোবর মোল্লা মোঃ জিয়াউর রহমান এর শুভ জন্মদিন।
মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক ও বিশিষ্ট সংগঠক মোঃ জিয়াউর রহমানের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলর সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, রাজনৈতিবিদ মুহাম্মদ মাসুদ রানা, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ সম্মিলিত কবি পরিষদের সভাপতি এ কে সরকার শাওন, জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন কাজী, আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সবুজ কূড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়, চন্দ্রছাপের সভাপতি মোঃ রেজাউল রেজোয়ান প্রমূখ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট ব্যাক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
—
সংক্ষিপ্ত পরিচিতি- মোঃ জিয়াউর রহমান ১৯৮০ সালের ১লা অক্টোবর মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম আব্দুল আলী মোল্লা এবং মাতার নাম জাহানারা বেগম।
মোঃ জিয়াউর রহমানের ছোটবেলার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার।
ছোটবেলা থেকেই ধর্মপ্রান ও মেধাবী এই লেখক ও সংগঠক ১৯৯৬ সালে মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কসসহ কৃত্বিত্বের সাথে বিজ্ঞান বিভাগে এসএসসি, ১৯৯৮ সালে ঢাকা ইউনিভারসিটি ল্যাবরেটরী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি, ২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারী হরগঙ্গা কলেজ থেকে বিএসসি অনার্স, ২০০২ সালে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স, ২০০৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞানে বিএড, ২০১৪ সালে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এমএড সহ আইটি, চিকিৎসা, শিক্ষা ও সাংবাদিকতায় বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করেন। তিনি ২০০০ সালে মিলিনিয়াম বিতর্ক প্রতিযোগিতায় সরকারী হরগঙ্গা কলেজে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন এবং তার দল চ্যাম্পিয়ন হয়। এছাড়াও তিনি পেশাগত, প্রশিক্ষণ ও এর বাহিরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসাধারণ সফলতার স্বাক্ষর রাখেন। শিক্ষকতার পাশাপাশি লিখালিখি তার শখ। অবসর সময়ে তিনি লিখতে ও পড়তে পছন্দ করেন। তার লিখা উল্লেখযোগ্য ছোটগল্প হলো- নাকফুল, জীবন কুটিরের বাকী ইতিহাস, হায়রে সেলফি ইত্যাদি। উল্লেখযোগ্য কবিতা হলো- কেন এমন হলো, শুধু তোমারী জন্য, আমার আমি, দেশ আমার, পদ্মা পাড়ে একদিন, বেকার কে, নিঃশব্দ আহবান, ক্যাম্পাসের বটতলায় ইত্যাদি। তিনি ছাত্র জীবন (২০০০ সাল অনার্স ২য় বর্ষে) থেকে জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় লিখালিখি করেছেন। উল্লেখযোগ্য পত্রিকাগুলো হলো দৈনিক টারমিগান, বিক্রমপুর সংবাদ, দৈনিক জনতা, দৈনিক রুপবানী, দৈনিক গনকন্ঠ, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক বাংলার আলো নিউজ ইত্যাদি । তিনি সমাজ কল্যানমূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, বিশিষ্ট ছড়াকার রফিকুল হক দাদাভাই প্রতিষ্ঠিত জাতীয় শিশু, কিশোর ও যুব সংগঠন চাঁদের হাঁটের মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক। মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং জাতীয় অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। জনজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে তার সুস্থ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাওয়া হয়েছে।
তিনি ২০১৪ সালের ১লা অক্টোবর সমাজকল্যানমূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনের মাধ্যমে গ্রামের দরিদ্র – অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, করোনা মহামারি কালীন সময়ে মাস্ক, লিফলেট বিতরণ, বিনামূল্যে করোনার টিকার নিবন্ধন, গুণিজন সম্মাননা প্রদান, বৃক্ষরোপনসহ সমাজকল্যানমূলক বিভিন্ন কাজকর্ম করেছেন এবং হাতে নিয়েছেন। আল্লাহ তায়ালা উনাকে সুস্থ্য ও দীর্ঘ হায়াত দান করে উনার সমস্ত নেক আশাগুলো পূরণ করুন। আমিন।
নূপুর রহমান
সম্পাদক
দৈনিক জনজীবন(অনলাইন)