• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

জনজীবন ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণিজন সম্মাননা

Reporter Name / ৩০১ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জনজীবন ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণিজন সম্মাননা
জনজীবন ডেস্ক::
মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য এই শ্লোগানে সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণিজন সম্মাননা প্রদান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ অক্টোবর ২০২৫ বুধবার, সকাল ১০.০০টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মীর মোঃ বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মোঃ আতিকুর রহমান টিপু, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বল, রাজনৈতিক ব্যাক্তিত্ব মুহাম্মদ মাসুদ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির রহমান, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক ও জনজীবন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কেএম সাইফুল্লাহ ভূইয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন কাজি, মোঃ আব্দুল হামিদ, দৈনিক জনজীবনের নির্বাহী সম্পাদক ও জনজীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, জনজীবন ফাউন্ডেশনের সহ সাহিত্য সম্পাদক সাহিত্যিক মোঃ রেজাউল রেজোয়ান, জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম বেপারী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ তানজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিমউদদীন, নিউজ৭১.টিভির মোঃ জাহাঙ্গীর হোসেন, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের প্রেসিডেন্ট এসএম মাসুদ রানা।
জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সবুজ কূড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ শিক্ষা সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মোঃ সোহেল রানা, সহ তথ্য সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সজীব, সাহিত্য সম্পাদক মোঃ শাহ আলম, সহ আইন সম্পাদক মোঃ আল আমিন, মোঃ মাসুম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিলন, মোঃ নূর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন সরকার,  সহ প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া পরিচালনা হাফেজ মাওলানা আব্দুল মালেক।
এ সময় জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউর রহমানের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সবুজকূড়ি বাংলাদেশের সভাপতি মোঃ মাহবুব আলম জয়, চন্দ্রছাপের সভাপতি মোঃ রেজাউল রেজোয়ানসহ উপস্থিত সবাই।

জনজীবন ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা অক্টোবর ২০২৫ এ গুণিজন হলেন-
১/ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল বাসার মোল্লা- মুক্তিযুদ্ধে
২/ মীর বাছির উদ্দিন জুয়েল- সাংবাদিকতায়
৩/ ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন- চিকিৎসায়
৪/ মুহাম্মদ মাসুদ রানা- রাজনীতিতে
৫/ মোঃ সাইফুর রহমান- সমাজ সেবায়
৬/ মোঃ আক্তার হোসেন- শিক্ষকতায়
৭/ শিশির রহমান- সংস্কৃতিতে
৮/ মাওলানা আব্দুল মালেক- আলেমে দীন
৯/ মোঃ রেজাউল রেজোয়ান- সাহিত্যে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা