• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে* মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার* অনুষ্ঠিত

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

কে এম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক :://

অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে প্রায় ১২০০ মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণে *মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার* অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী নাজমা নাহার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক শামীমা নাসরিন, স্কয়ার হসপিটালের রেসিডেন্ট মেডিকেল অফিসার প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডা. সিনথিয়া খানম অর্নি। সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মুন্সীগঞ্জ শরীফ উল্যাহ।

সেমিনারে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১০০০ মেয়ে শিক্ষার্থী এবং এভিজেএম স্কুলের দুই শতাধিক মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান ও শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক প্রশ্নের উত্তর দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা