মুন্সীগঞ্জে নবনিযুক্ত দু,জন বিচারকের সংবর্ধনা অনুষ্ঠিত
কেএম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক :://
মুন্সিগঞ্জ জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রাজজ ফারুক আহমেদ ও চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান জেলা আইন আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারীয়া মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ আলম, মোঃ হান্নান জুয়েল, শফিউদ্দিন আহমেদ, পিপি হালিম হোসেন, জি পি এডভোকেট তোতা মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি পি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঢালী, আতিক আহমেদ, ব্যারিস্টার সাইদ হাসান রশি, হুমায়ুন কবির শাহিন মিজি, খান আতাউর রহমান হিরু, শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, রফিকুল আমিন, আলমগীর কবির, মোঃ মজিবুর রহমান শেখ, মাসুদ আলম, মোহাম্মদ সিরাজুল ইসলাম পল্টু, সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মুজিবুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাসিরুজ্জামান খান প্রমূখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এডভোকেট সুমন সরদার, এডভোকেট মোহাম্মদ নূর হোসেন।