কেএম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক :://
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ শহিদদের স্মৃতিকে স্মরণে রাখতে একটি ব্যতিক্রম প্রকাশনা’র উদ্যোগ স্মরণিকার মোড়ক উন্মোচন ও শহিদ পরিবারকে শহিদ স্মৃতি স্মারক প্রদান অনু্ষ্ঠান ২০২৫ মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সরকারি হরগঙ্গা কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সভাপতি এডভোকেট জনাব মাহবুব উল আলম স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব জনাব মাসুদ রানা,জেলা শিল্পকলা একাডেমির কালসারাল অফিসার জনাব এরশাদ হোসেন, সোনারং পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইতিহাস গবেষক ছড়াকার,কবি গোলাম আশরাফ খান উজ্জ্বল, কবি ও সাংবাদিক কে এম সাইফুল্লাহ ভূইয়া, অনুষ্ঠানটি উপস্থাপন করেন হোসনে আরা ঝুমুর, মন্ঞ্জুর হোসেন আরিফ। সংগীত পরিবেশন, এম এ মালেক, এডভোকেট শাহ আলম। সংগতে মজিবুর রহমান সুমন। পবিত্র আল কুরআন তেলোয়াত ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মোনাজাতের মাধ্যমে এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান উদ্ভোধন করা হয়।অনুষ্ঠানে ১৭ জন শহিদ পরিবার কে ক্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়।সার্বিক সহযোগিতায় ছিলেন এডভোকেট জনাব মোঃ ফেরদৌস মাখন সহ কর্মী বাহিনী সকল।