পঞ্চসার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ান ও ইউএনডিপি বাংলাদেশের অর্থায়নে
সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এর সহযোগিতায় ২৭ শে আগষ্ট (বুধবার) বেলা ১১টায় পঞ্চসার ইউনিয়ন পরিষদ সভ কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালতের মুন্সীগঞ্জ জেলা ম্যানেজার মোঃ কবির উদ্দিন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেনের এর ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোহাম্মদ আশরাফুল ইসলাম রিফাত, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা মাহি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এ ছাড়াও উপজেলার কৃষি, প্রাণিসম্পদ, ও কাব, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন কর্মকর্তাদের প্রতিনিধিরা সবাই অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালতের মুন্সীগঞ্জ সদর উপজেলার সমন্বয়ক মো: সাইদুর রহমান।