• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে টানা তিন ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ

Reporter Name / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :://

পূর্বের কথা কাটাকাটি কেন্দ্র করে হঠাৎই ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শুরু হয় সংঘর্ষ। টানা তিন ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। পরে জানা যায়, উদ্ভাস নামের একটি কোচিং সেন্টারে বসা নিয়ে শুরু হয় এ সংঘর্ষ। এতে দুই কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু করে। লাঠিসোটা নিয়ে চলে পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় পুলিশের ওপরও হামলা চালানো হয় বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দফায় দফায় সংঘর্ষে নিউ মার্কেট, সায়েন্সল্যাব ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয় পুরো এলাকায়। বিকেল ৩টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে রাস্তায় যান চলাচল শুরু হয়।

নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার বড় ধরনের সংঘর্ষে জড়ায় তারা।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও সিটি কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা