• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সাংবাদিক উজ্জ্বলের জন্মদিন পালিত

Reporter Name / ৩০৭ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে সাংবাদিক উজ্জ্বলের জন্মদিন পালিত
মোঃ জিয়াউর রহমান ::
আজ ২০ আগষ্ট বুধবার বিকেলে মুন্সীগঞ্জের কাচারিস্থ মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম কার্যালয়ে জাতীয় সাপ্তাহিক নিখুঁত খবরের নির্বাহী সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বলের জন্মদিন পালিত হয়েছে।

সিনিয়র সাংবাদিক, ইতিহাস গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বলের সম্পাদনায় ইতিহাস ঐতিহ্যের ২৭টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- দুই বাংলার প্রাচীন মসজিদ, ইতিহাস ঐতিহ্যের বিক্রমপুর, জলপরী ফুলপরী, ফুলের সাথে নদীর সাথে, সুলতানী শাসন আমলে বাংলা সাহিত্য, দূর্গনগরী মুন্সীগঞ্জ, অপারাজেয় বাংলা, বাংলাদেশের প্রত্ন ইতিহাস ও আধুনিক ঢাকা, বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ১০০ মসজিদ ইত্যাদি।
আজ বুধবার বিকেলে কেক কেটে এবং দোয়ার মাধ্যমে সাংবাদিক ও ঐতিহাস গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বলের জন্মদিন পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম, সিনিয়র সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ তুহিন সরকার, জনজীবন ফাউন্ডেশনের সহ সমাজকল্যান সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসাইন, মোঃ মুন্না হোসেন প্রমুখ।
কেক কাটা শেষে গোলাম আশরাফ খান উজ্জ্বলসহ সবার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করেন সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা