• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের তরুণ লেখক মাহবুব আলম জয়ের জন্মদিন আজ

Reporter Name / ৩৩৭ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের তরুণ লেখক মাহবুব আলম জয়ের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের তরুণ লেখক,সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মি মাহবুব আলম জয়ের আজ জন্মদিন। সে ১৯৮৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। কাব্য, ইতিহাস, ব্যক্তিত্ব ও গবেষণাসহ তার লেখনীতে মুন্সীগঞ্জের অনেক কৃতিমানদের জীবন কথা ফুটে উঠেছে। এর আগে বইমেলা সহ বিভিন্ন সময় তার মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিকথা ও মুন্সীগঞ্জ আমার হৃদয়ের রং, মুন্সীগঞ্জের কৃতিমানদের কীর্তিগাঁথা, আল্লাহর গুনবাচক নামের ফজিলত, মদিনার বুলবুল, রহতের চাঁদ, হে নবী তোমাকে ভালবাসি সহ ১০টি বই প্রকাশ হয়। স্থানীয় ও জাতীয় পত্রিকায় তার সহস্রাধিক ফিচার প্রকাশ হয়েছে।
মাহবুব আলম জয় ২০০৮ সালে এসএডিসিএস নবীন লেখক পুরুষ্কার, ২০১০ সালে জাতীয় পর্যায়ে গ্রামীন ফোন দেশটিভি আয়োজিত বিজয়ের গল্প বলি এ্যাওয়ার্ড, ২০১১ সালে চেতনায় একাত্তর পদক ও ২০১৯ সালে অভিবাসন উন্নয়ন প্রোগাম সংস্থা ওকাপ মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করেন । এছাড়াও পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম জয়। পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।

সাংবাদিক ও লেখকদের নিয়ে সংগঠন জার্নালিস্ট এন্ড রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব আলম জয়ের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, লেখক সংগঠক, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি এবং জাতীয় শিশু কিশোর ও যুব সংগঠন চাঁদের হাটের মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জনজীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসাইন প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা