পঞ্চসার মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার দারু সুন্নত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ই আগস্ট) সকাল ১০ টায়, মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত গভনিং বাড়ির সভাপতি বিশিষ্ট ব্যাংকার অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা মোঃ নিজাম উদ্দিন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুল মতিন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,, অভিভাবক সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন মেম্বার, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ আশরাফুল আলম রিফাত, অভিভাবক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ হাবিবুল্লাহ, শিক্ষক প্রতিনিধি ও ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ মোনায়েম খান, মোঃ সোলায়মান হোসেন সরকার, প্রথম সভায় মোহাম্মদ আশরাফুল আলম রিফাত কে সর্বসম্মতিক্রমে, সহ-সভাপতি এবং বিশিষ্ট চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেনকে চিকিৎসক সদস্য হিসেবে মনোনীত করা হয়। সভাপতিসহ সকল সদস্যবৃন্দ অত্র মাদ্রাসার শিক্ষার মান কিভাবে আরো উন্নাতি করা যায়, তার জন্য শিক্ষকদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করার জন্য অধ্যক্ষ কে অনুরোধ করেন।
সবার সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও নবগঠিত গভনিং বডির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবু জাফর।