• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজদিখানে স্বামী-স্ত্রীর বিষপান,৫ দিন পর একই দিনে মৃত্যু !

রিয়াজ মাহমুদ / ২১৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সিরাজদিখানে স্বামী-স্ত্রীর বিষপান,৫ দিন পর একই দিনে মৃত্যু !

সিরাজদিখান প্রতিনিধি :://

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের নাম দেলোয়ার হোসেন (২৯) ও রাখি আক্তার (২৪) ।

গতকাল শনিবার সকালে রাজধানীর নিউ লাইফ ও ম্যাক্সএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দেলোয়ার চরকুন্দলিয়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদের মিয়ার মেয়ে।

ছয় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় এবং তাদের দুজনের দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেলো ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার পান করেন।পরে তাদের দুজনকেই রাত ৯ টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসারর জন্য স্ত্রীকে ঢাকা নিউ লাইফ এবং স্বামীকে ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৯ টার দিকে স্বামী দেলোয়ার হেসেন ও সকাল ১০ টার দিকে স্ত্রী রাখি আক্তার মারা যান।

বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান,আমি যতটুকু জেনেছি অভাবের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটিয়ে হতো, দুজনের মনমালীন্যের কারণে এই ঘটনা ঘটতে পারে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক মনোমালিন্যের জেরেই বিষপান করে এই ঘটনা ঘটেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ কররা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা