• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

Reporter Name / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি :://
আজ মঙ্গলবার সকাল ১০.০০টায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সিগঞ্জ জেলা শাখা। সকালে সুপার মার্কেট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন,“গণঅভ্যুত্থান দিবস হচ্ছে বাঙালির সংগ্রাম ও জাগরণের প্রতীক। এদিনেই প্রমাণ হয়, জনগণের শক্তি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে বিজয়ী হয়। আজকের শোভাযাত্রার মাধ্যমে আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করছি।”
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির বলেন- জুলাই আন্দোলনে শহীদদের শোককে শক্তিতে পরিনত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। হাজারো নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা