• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে জনজীবনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গোল টেবিল আলোচনা

Reporter Name / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জে জনজীবনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গোল টেবিল আলোচনা

মোঃ আল আমিন হোসাইন ::

মুন্সীগঞ্জে জনপ্রিয় অনলাইন মিডিয়া দৈনিক জনজীবনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা সদরের লঞ্চঘাট একটি রেস্তোরায় অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও জাতীয় শিশু কিশোর ও যুব সংগঠন চাঁদের হাটের মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক শিক্ষক, লেখক ও সংগঠক মোঃ জিয়াউর রহমান।
দৈনিক জনজীবন মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আল আমিন হোসাইনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল ঢালী, আঃ হাকিম, মামুন হোসাইন প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে মোঃ সাইদুর রহমান ফকির বলেন- জুলাই গণঅভ্যুত্থানের কথা মাথায় রেখে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে বলে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে।
প্রধান আলোচক মোঃ জিয়াউর রহমান বলেন- চব্বিশের জুলাই আন্দোলন ছিল গণ মানুষের মুক্তির আন্দোলন। বিরোধী মতের রাজনৈতিকদের জন্য বিগত সময়গুলো ছিল কারাগারের মতো। আর সেই বন্দীদশা থেকে মুক্তি দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে নিহত সকলের আত্নার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুচিকিৎসা ও সুস্থতা কামনা করছি। পাশাপাশি বিগত স্বৈরাচার সরকারের সময়ে আহত, নিহত, গুম, খুনের শিকার সবার জন্য দোয়া, সুচিকিৎসা ও সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা