মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার উপর আলোচনা সভা অনুষ্ঠিত
টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ প্রতিনিধি :::///
গত রোববার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাস্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান অপু চাকলাদার।
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন দোলন এর সভাপতিত্বে এবং সহ সভাপতি মোঃ আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টংগিবাড়ি উপজেলা বিএনপি আয়োজিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ও আলোচনা মতবিনিময় সভায় নেতাকর্মীগণ ফুল দিয়ে বরন করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি,
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজু কামালকে।
সাজু কামালকে এক নজর দেখার জন্য নেতাকর্মিদের ভীড় দেখা দেয় এবং তাকে কাছে পেয়ে আনন্দে আবেগে আপ্লুত হতে দেখা যায়।
নেতাকর্মিগন সাজু কামালকে আবার সরব দেখতে চায়।