মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেল গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলকে (৩৫) ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার দিনগত রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৭জুলাই) সকালে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা পাভেল সদর উপজেলার ভট্টাচার্য্যরেবাগ গ্রামের প্রয়াত হাবিবুর রহমান হবি ঢালীর ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. রাজিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাইনুল হাসান মারুফের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।