মুন্সীগঞ্জ নির্বাচন ভোট কেন্দ্র কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :
বাংলাদেশের জামায়াতের ইসলামের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ ৩ ( মুন্সীগঞ্জ সদর – গজারিয়া) আসনের ভোট কেন্দ্র কমিটির সভাপতি সেক্রেটারিদের নিয়ে এই প্রশিক্ষণের আয়াজনে করা হয় শুক্রবার( ১১ ই জুলাই) মুন্সীগঞ্জ পৌরসভার একটি এতিমখানা ও মাদ্রাসা মিলায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস মুন্সীগঞ্জ ৩ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভব্য প্রর্থী প্রফেসর মো: আবু ইউসুফ মুন্সীগঞ্জ ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মো: আরশাদ আলী ঢালীর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও মুন্সীগঞ্জ ১ আসনের প্রর্থী মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন মাওলানা মোহাম্মদ মোকছিদুর, মো: রহমান মো: সুরুজ মাস্টার মুন্সীগঞ্জ পৌরসভা আমির মাওলানা এইচ এম বায়েজীদ, মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী, গজারিয়ায় উপজেলার আমির মাওলানা মুহাম্মদ নুরে আলম, সহ জামায়াতে ইসলামীর সদর ও গজারিয়া উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথি বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের সকল জনশক্তি কে সর্বোচ্চ ত্যাগ কুরবানী করতে হবে। তিনি বলেন জামায়াতে ইসলামী কোন কালো টাকার মালিকদের টাকা দিয়ে নির্বাচন করবে না বরং জামায়াতের জনশক্তির ত্যাগ কুরবানীর মাধ্যমে যা অর্থ সংগ্রহ হবে তা দিয়ে জামায়াত নির্বাচন করবে, তিনি আরো বলেন সরকারকে পি আর পদ্ধতি মানতে বাধ্য হবে ইনসাল্লাহ। সভায় ভোট কেন্দ্রে কেন্দ্র কমিটির দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।