• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে তরুণের মরদেহ উদ্ধার

Reporter Name / ৪০১ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :://

মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের পরিত্যক্ত একটি কক্ষ থেকে মোঃ ইয়াসিন (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।

মৃত মোঃ ইয়াসিনের বাড়ি ভোলার আলকী গ্রামে। পিতা বাবুল হোসেন ও মাতা সখিনা বেগম। মুন্সীগঞ্জের মাঠপাড়ায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন তিনি। ইয়াসিন ঢাকার মোহাম্মদপুরের একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন এবং গত বৃহস্পতিবার তিনি মুন্সীগঞ্জে আসেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিন মানসিকভাবে কিছুটা দুর্বল ছিল। বোন সোনিয়া জানান, “ও একটু কম বুঝতো।” আজ সকাল সাড়ে ৮টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর সকাল ১১টার দিকে তার নিথর দেহ উদ্ধার হয় পরিত্যক্ত কক্ষ থেকে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা মাদক সেবনের কারণে মৃত্যু হতে পারে। ছেলেটি মানসিকভাবে দুর্বল ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা