• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৯ দোকান

Reporter Name / ৩৪৮ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৯ দোকান
জনজীবন ডেস্ক ::///
মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৯ দোকান। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এসব ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভবনা হলেও ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা