কেএম সাইফুল্লাহ ভূইয়া ::///
মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ব্যতিক্রম সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফউল্যাহ, মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট ফেরদৌস মাখন, এপিপি এডভোকেট শাহ আলম, কেএম সাইফুল্লাহ ভুইয়া, নেহাল হাসনাত প্রমূখ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ এবং শিক্ষার্থীবৃন্দ এবং সংগঠনের নেতৃবৃন্দ এই গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্যোক্তাগণ বলেন প্রত্যেক বছর গাছ যাদের পরিচর্যা করে যত্ন করে রাখবেন তারা প্রতিবছর পুরস্কার পাবেন। এভাবে পাঁচ বছর পর্যন্ত যারা গাছ পরিচর্যা করে বড় করবেন তাদেরকে ৫ বছর পুরস্কার দেয়া হবে।