• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু

Reporter Name / ৩৬৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

জনজীবন ডেস্ক :://

পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে।

আজ রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ৪০০ বছরের পুরনো হোসনি দালান থেকে এই মিছিল শুরু হয়।

তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।

তাজিয়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশকেই কালো পোশাক পরিধান করতে দেখা যায়। এ ছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা, বইলালামও দেখা যায়।

এদিকে তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। মিছিলের অগ্রভাগে, মধ্যবর্তী অংশে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াট, ফায়ার সার্ভিসের সদস্যদেরও দেখা গেছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা রয়েছেন।

তাজিয়া মিছিল যেসব রাস্তা দিয়ে যাবে সেসব রাস্তায়ও সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা