• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ শহরে সজল মোল্লার হত্যা মামলায় ফয়সাল বিপ্লবকে ৭ দিনের রিমান্ড

Reporter Name / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোহাম্মদ সেলিম:
মুন্সীগঞ্জ শহরে সজল মোল্লার হত্যা মামলায় মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি হাজি ফয়সাল বিপ্লবকে মঙ্গলবার ১ জুলাই সকাল ৯টার দিকে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সীগঞ্জ ১ আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো: আশিকুর রহমান ৭দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগের দিন সোমবার দুপুরে তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার হতে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। পরে একই দিন রাত সোয়া ৭টার দিকে ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল। শহরের কাচারী এলাকা ঘুরে দলীয় কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে ঢাকার পল্টন থানায় ২০২৪ সালে দায়েরকৃত বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়সাল বিপ্লবকে ঢাকার আদালতে প্রেরণ করা হলে গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাকে ঢাকার কেরানিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক সড়ক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজলসহ তিনজন দিনমজুর নিহত হন এবং আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা।
এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে গত ২২ জুন রাতে ঢাকার মনিপুরীপাড়ায় নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। ফয়সাল বিপ্লব গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় সদর থানায় দায়েরকৃত ৩টি হত্যাসহ অন্তত ৫ টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সেপ্রেকটর মো. কামরুল ইসলাম মিয়া বলেন, মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে তাকে পূনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা