জনজীবন ডেস্ক :::
শিক্ষকগনের শ্রেনিকক্ষে শিক্ষাদানে/ পাঠদানে সাধারণত যে ত্রুটিসমূহ লক্ষ্য করা যায়- মোঃ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক, মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়।
১। গাইড বই দেখে পাঠদান করা।
২। শিক্ষার্থীদের ‘তুই’ বলে সম্বোধন করা।
৩। সময়মত পাঠদান শেষ করতে না পারা।
৪। শিক্ষকের আঞ্চলিক ভাষার প্রয়োগ।
৫। অশালীন শব্দ বা অপ্রাসঙ্গিক ভাষা প্রয়োগ করা।
৬। চেয়ার/টেবিল/ বেঞ্চের ওপর বসে পাঠদান করা।
৭। বোর্ড ব্যবহার না করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা।
৮। শিক্ষকের ব্যক্তিগত কথা অর্থাৎ নিজের প্রশংসা নিজে করা।
৯। নিজের রুচি,পোষাক ও ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন না থাকা।
১০। পাঠদানকালে ভুল তথ্য দেওয়া বা না জেনে ভুল উত্তর দেয়া।
১১। শিক্ষার্থীদের নাম না জেনে এই ছেলে,ঐ মেয়ে ইত্যাদি সম্বোধন করা।
১২। শ্রেণি কক্ষে কোন শিক্ষার্থীর প্রতি বিশেষ আগ্রহ দেখানো কিংবা বিদ্বেষ পোষণ করা।
১৩। পাঠ অনুযায়ী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী যেমন চার্ট,মডেল,ম্যাপ ইত্যাদি ব্যবহার না করা।
১৪। শ্রেণি কক্ষে ইচ্ছাকৃত দেরিতে প্রবেশ এবং নির্ধারিত সময়ের পূর্বে বের হয়ে আসা।
১৫। শ্রেণীকক্ষে মোবাইলে কথা বলা।
এই ত্রুটিসমুহ অবশ্যই পরিহার করা উচিত।