• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আশরাফুল আলম রিফাত নির্বাচিত

Reporter Name / ৩৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

জনজীবন ডেস্ক :://?

পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আশরাফুল আলম রিফাত নির্বাচিত – সর্বস্তরের শুভেচ্ছা ও অভিনন্দন

জননেতা আব্দুল হাই পরিবারের গর্বিত সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক আশরাফুল আলম রিফাত (স্নাতক, বি.বি.এ) পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে পঞ্চসারবাসীসহ মুন্সীগঞ্জের শিক্ষানুরাগী মহলে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

স্থানীয় শিক্ষা ও সমাজ উন্নয়নে তরুণ প্রজন্মের অগ্রদূত হিসেবে ইতোমধ্যেই আশরাফুল আলম রিফাত তাঁর কর্মে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার ছাপ রেখে চলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর নেতৃত্বে পঞ্চসার উচ্চ বিদ্যালয় এক নতুন যুগে প্রবেশ করবে বলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা আশা প্রকাশ করেছেন।

পঞ্চসার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল আশরাফুল আলম রিফাতকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তাঁর সাফল্যমণ্ডিত নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হবে বলে সকলে প্রত্যাশা করেন।

আশরাফুল আলম রিফাত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী জননেতা আলহাজ্ব আব্দুল হাইয়ের অনুজ পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিনের ছেলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা