• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে চারটি সংসদীয় আসন পুনঃবহালের দাবিতে স্মারকলিপি

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

মুন্সীগঞ্জে চারটি সংসদীয় আসন পুনঃবহালের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

জনজীবন ডেস্ক :://

মুন্সীগঞ্জ জেলার ১৯৭৩‑২০০১ সালের সীমানা অনুযায়ী চারটি সংসদীয় আসন পুনঃবহালের দাবিতে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে “মুন্সীগঞ্জ জেলার ৪ টি আসন বাস্তবায়ন কমিটি”। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

কমিটির সদস্য‑সচিব, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়ার স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মুন্সীগঞ্জের চারটি আসন (শ্রীনগর‑সিরাজদিখান‑১, লৌহজং‑সিরাজদিখান‑২, টঙ্গীবাড়ি‑মুন্সীগঞ্জ সদর‑৩ এবং গজারিয়া‑মুন্সীগঞ্জ সদর‑৪) সংকুচিত করে তিনে রূপান্তর করা হয়। দাবি করা হয়, এতে জেলার প্রতিনিধিত্ব ও উন্নয়ন ব্যাহত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন‑২০২৬‑এর আগেই পূর্বের চার আসন পুনঃবহালের আহবান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ‑বিক্রমপুর সমিতির যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মো. হোসেন রেনু, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান জেলা জিপি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, জেলা পিপি অ্যাডভোকেট আবদুল হালিম, টঙ্গীবাড়ি উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আসিক, প্রজন্ম বিক্রমপুরের কো‑অর্ডিনেটর বলরাম বাহাদুর, সাংবাদিক আরিফুর রহমান আরিফ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ‑সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সরদার প্রমুখ।

কমিটির নেতৃবৃন্দ জানান, চারটি আসন পুনঃস্থাপিত হলে ভোটারদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে। তারা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ আশা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা