মুন্সীগঞ্জে শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা
মোহাম্মদ সেলিম
বাংলাদেশ সিএনজি অটো রিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ জুন বিকেল ৫টার দিকে ফ্রেন্ডস কিচেনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান কাজি বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার নব গঠিত কমিটির সভাপতি মো: আব্দুল ওয়াহিদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা শাখার নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম অভি।