• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মাজেদুল ইসলামকে এনসিপি’র মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দিয়ে ১৮ সদস্যের কমিটি

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

রিয়াজ মাহমুদ:::///

মাজেদুল ইসলামকে এনসিপি’র মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দিয়ে ১৮ সদস্যের কমিটি

মাজেদুল ইসলামকে এনসিপি’র মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক করেছে কেন্দ্রীয় কমিটি। আগামী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ১৮ সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার সকাল ১০টায় এনসিপির দলটির সমন্বয়ক অনুমোদিত কমিটির হার্ড কপি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত স্মারকে এই কমিটি অনুমোদন করা হয়।

এতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে এক নারীসহ সাতজনকে। তারা হলেন- ফারজানা আক্তার, এডভোকেট মারুফ হাসান মন্টি, আল-মাহবুব রবিন, সেলিম মাহমুদ, শাহ আলম লিটন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম জুয়েল ও সাখাওয়াত মুরসালিন।

সদস্য করা হয়েছে ১০ জনকে। তারা হলেন- গাজী আব্দুল আলিম, আলী নেওয়াজ, লাবনী (নিঝুম), ইশতিয়াক আহমেদ, মিতালি ইসলাম মিতু, হাসানুল ইসলাম, নাজিম উদ্দিন, মো. জুবায়ের, অ্যাডভোকেট মেহেদী হাসান, মো. মামুন হোসেন।

অপরদিকে সিরাজদিখান উপজেলায় আলী নেওয়াজকে প্রধান সমন্বয়ক করে ১৩সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলায় ইশতিয়াক আহমেদকে প্রধান সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা