• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

Reporter Name / ৪২০ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মুন্সীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

জনজীবন :::///
আজ ৩০মে শুক্রবার বেলা ১১.০০ টায় মুন্সীগঞ্জ পৌর মার্কেটস্থ বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বইমেলার আয়োজন করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন শামীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির। শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. মাহবুব আলম স্বপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহবায়ক মো শহীদুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের আহবায়ক সেলিমা আক্তার বীনাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে দূপুরে খিচুড়ির আয়োজন এবং বিভিন্ন মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা