• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

তিন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত

জনজীবন / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

জনজীবন ডেস্ক :::///

তিন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেয়া হয়। শিক্ষকরা রোববার ক্লাসে ফিরবেন বলে জানানো হয়েছে।

শিক্ষক নেতারা বলেন, কর্তৃপক্ষ তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মত কর্মসূচিকে নিরুৎসাহিত করেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানান।

এর প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক্য পরিষদ জানায়, আগামী ২৫ জুন পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে সচিবালয়ে বিকেল ৩টা থেকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে এ তথ্য জানানো হয়।

পরিষদ জানায় আরো জানায়, বৈঠকে শতভাগ পদোন্নতির দাবিতে ইতিবাচক পরিবর্তন প্রায় চূড়ান্ত বলে জানানো হয়। ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন কার্যক্রম চলমান এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি হতে যাচ্ছে জানানো হয়। একই সঙ্গে সহকারী শিক্ষক এন্টিপদে ১১তম গ্রেডের প্রস্তাবনা মন্ত্রণালয়ে এবং খুব শিগগিরই শিক্ষিক নেতাদের সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আত্মমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা