কেএম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক ::///
মুন্সিগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগার আয়োজিত পাঠক উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য সভা গ্রন্থাগারের পাঠক কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা সরকারি গ্রন্থাগার মুন্সীগঞ্জের লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই বক্তব্য রাখেন ইছাপুরা সরকারি কলেজের প্রফেসর সুমন্ত রায়, কবি ও ইতিহাস গবেষক সাংবাদিক গোলাম আশরাফ খান উজ্জ্বল, ক্যাব মুন্সিগঞ্জ সদরের সভাপতি কবি কেএম সাইফুল্লাহ ভূঁইয়া, বিপুলসংখ্যক পাঠক দর্শকের উপস্থিতিতে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। আগামী দিনে মুন্সিগঞ্জের বইয়ের পাঠক সংখ্যা বৃদ্ধিতে সাহিত্যিক ও কবিদের সমন্বয়ে আরো বড় পরিসরে এ আসর অনুষ্ঠিত হবে বলে লাইব্রেরিয়ান জানান।