মুন্সীগঞ্জ প্রতিনিধি ::///
মুন্সিগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রস্তুতি সভা শুরু হয়। এতে জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রিয় নির্বাহি কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় প্রধান সমন্বয়ক রেজাউল করিম পল।
মুন্সিগঞ্জ জেলা যুবদল আহবায়ক মো. মজিবুর রহমান দেওয়ানে’র সভাপতিত্বে, সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রিয় নির্বাহি কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সহ-সমন্বয়ক জিয়াউর রহমান জিয়া।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমরান হোসেন মানিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম খান পারভেজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মিজানুর রহমান খান।
আরও বক্তব্য রাখেন – সদর থানা যুবদলের আহবায়ক ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুর হোসাইন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আরিফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর এনামুল হক, সদস্য সচিব রায়হান কবির, গজারিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো. ওহিদুজ্জামান ও যুগ্ম-আহবায়ক মাহাদি ইসলাম বাবু প্রমুখ।