• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন- জিয়াউর রহমান একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”- মহিউদ্দিন সমর্থিত নারী সমাজ মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত  মনোনয়ন প্রত্যাহারের দাবী মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জে রাস্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ

জনজীবন / ৪৫২ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

মুন্সীগঞ্জে রাস্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :::///

রাজধানীর উপকন্ঠ মুন্সীগঞ্জে রাস্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ মে) দিন ভর জেলার সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দেন দলটির নেতৃবৃন্দ।

এদিন, দুপুরে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে নোট বুক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। এর আগে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর হাতে তুলে দেয়া হয়েছে নোট বুক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শামীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।

পরে নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ, জেলা পরিষদ, এলজিআরডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে ৩১ দফার নোট বুক তুলে দেন জেলা বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা