• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

Reporter Name / ৪০০ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::///

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুজন মোল্লার (৪৩) বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগমের বাড়ি একই ইউনিয়নের বকুলতলা গ্রামে। তিনি গোলাম মোস্তফার মেয়ে। সুজন মোল্লার বাড়ি দেওয়ানকান্দি গ্রামে। এক বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুজন মোল্লা মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই রাত করে বাড়ি ফিরতেন। বিয়ের পর থেকে স্ত্রীর পরকীয়া সন্দেহে নিয়মিত মারধর করতেন তিনি। এ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক সপ্তাহ আগে বড় ধরনের ঝগড়ার পর সেলিনা বেগম বাবার বাড়ি চলে যান। কয়েক দিন আগে দুই গ্রামের মুরুব্বিদের মধ্যস্থতায় তিনি স্বামীর বাড়ি ফেরেন।

নিহতের পরিবারের দাবি, শুক্রবার রাতে সুজন ও সেলিনার মধ্যে ঝগড়া হয়। সুজন একপর্যায়ে সেলিনাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সেলিনা বেগমের বোন শিল্পী আক্তার বলেন, বিয়ের পর থেকে বোনের জীবনে কোনো শান্তি ছিল না। স্বামী প্রায়ই মারধর করতেন। এক সপ্তাহ আগে বোন বাড়ি চলে এসেছিলেন। মানুষ কী বলবে, এই ভয়ে আবার স্বামীর বাড়ি ফিরে গিয়েছিলেন। শেষ পর্যন্ত বোনকে প্রাণটাই দিতে হলো। তিনি সেলিনা হত্যার বিচার দাবি করেন।

পুলিশ জানায়, ঘটনার পর সুজন মোল্লা টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকা থেকে আটক হন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা