• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

সাপাহারে ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা

রায়হান, নওগাঁ / ১৭৪ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

সাপাহারে ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা

রায়হান সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ::///
নওগাঁর সাপাহার উপজেলা এখন আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছে দেশের সবচেয়ে বড় আম বাজার এখন এই উপজেলায়। এবার প্রায় ১৫০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা করছে স্থানীয় সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।

পুরোদমে সাপাহার উপজেলার বাগান গুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি বাগানে বাগানে কৃষকগণ কীটনাশক স্প্রে করছে যাতে ক্ষতিকর কীটপতঙ্গ আমের গায়ে দাগ কাটতে না পারে।

সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, এ বছর
সাপাহার উপজেলায় ৯ হাজার ২৮০ হেক্টর জমিতে ১ লক্ষ ৪০ হাজার মেন্ট্রিকটন আম উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হচ্ছে যার আনুমানিক বাজার দর হতে পারে ১৫০০ কোটি টাকা।

এ বছর আম রুপালি, ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বারি-৪ সহ দেশি-বিদেশ মিলে প্রায় ১৫/১৬ জাতের আম চাষ হয়েছে। মৌসুমের শুরু থেকেই তীব্র খরা এবং অনাবৃষ্টির কবলে পড়েছে উত্তরের বরেন্দ্র এই অঞ্চল।
আর কয়েক দিনের মধ্যে সাপাহারে গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম নামানো শুরু হওয়ার কথা। হয়তো আর কয়েক দিন পরেই বাজারে আম পাওয়া যাবে এবং

নওগাঁর সাপাহারের বরেন্দ্র এই অঞ্চলে উৎপাদিত সুস্বাদু ও উন্নত জাতের আমের কদর দেশ ছড়িয়ে বিদেশেও বেড়েছে ব্যাপক চাহিদা। ইতিমধ্যেই সারাদেশে আমের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে এই অঞ্চল। বর্তমানে এই উপজেলা থেকে প্রতি বছর ১৫০০ কোটির অধিক টাকার আম বাণিজ্য হয়।

সরেজমিনে এলাকার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা যায়, গাছে গাছে ঝুলে আছে নানা জাতের আম। উল্লেখযোগ্য আমগুলো হচ্ছে গুটি, আশ্বিনা, গোপালভোগ, হিমসাগর, আম রুপালী, হাড়িভাঙ্গা,খিরসাপাত, কাটিমন সহ নানান জাতের আম। তবে এই অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হচ্ছে আম রুপালী জাতের আম। এই জাতের আম সুমিষ্ট ও কৃষকেরা দাম ভালো পাবার ফলে প্রায় ৭৫ শতাংশ আম রুপালী জাতের আম চাষ করা হয়েছে।

সাপাহার উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান টকি জানান ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান, দেশের মধ্যে এবার নওগাঁয় সবচেয়ে বেশি আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার আমের মৌসুমে ঝড়ঝাপটা কম হয়েছে। রোগবালাইও কম। আশা করা হচ্ছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এবার সাপাহার উপজেলায় প্রায় ১৫০০ কোটি টাকার আম বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের সার্বক্ষণিক পরিচয়র্যার বিষয়ে পরামর্শ প্রদান করছি এবং আমাদের ফিল্ড অফিসাররা সবসময় কৃষকদের পরামর্শ প্রদান করে চলেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা