• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যগণকে জেলা পরিষদ হতে চেক প্রদান

মোঃ আল আমিন / ১৪৬ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

মোঃ আল আমিন হোসাইন :://

০৮/০৫/২০২৫ তারিখ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ এর সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যগণকে জেলা পরিষদ হতে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ঝোটন চন্দ, জেলা প্রশাসন ও জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণঅভ্যুত্থানে শহিদ যোদ্ধাদের পরিবারের সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি বলেন জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যগণকে চেক প্রদানের সামান্য আয়োজন তাঁদের পাহাড়সম ত্যাগের কাছে কিছুই নয়; তবুও জেলা পরিষদ এর পক্ষ থেকে এটি সম্মাননার স্মারক হিসেবে প্রদান করা হচ্ছে। সরকার শহিদ পরিবারের সদস্যগণের যেকোনো প্রয়োজনে পাশে রয়েছে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর পূর্বে তিনি মুন্সীগঞ্জ সার্কিট হাউজের নবনির্মিত মূল ফটক উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা