• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের এলামনাই কমিটির সভা অনুষ্ঠিত কর্মবিরতিতে থাকা প্রায় অর্ধশতাধিক শিক্ষককে অন্য জেলায় বদলী রোববার উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেয়া হচ্ছে লন্ডনে, সাথে যাচ্ছেন ১৬ জন মুন্সিগঞ্জ-৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বিক্ষোভ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক মুন্সিগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফট্ওয়্যারের প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত এম এইচ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত

দাঁড়িয়ে থাকা এম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রিয়াজ মাহমুদ, সিরাজদিখান / ৪২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

রিয়াজ মাহমুদ, সিরাজদিখান :::///
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন নারী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম আফসানা (২০)। অপর নিহতরা হলেন তার বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। অ্যাম্বুলেন্সের চালকও দুর্ঘটনায় মারা গেছেন। তার নাম মাহাবুব সরদার (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। নিমতলা তালুকদার পাম্পের সামনে চাকা সচল করার জন্য অ্যাম্বুলেন্সটি থামানো ছিল। পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সের মধ্যে ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন দুই নারী ও তিন পুরুষ।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও চারজন। তারা হলেন সামাদ ফকির, হাফেজ বিল্লাল, আফসানা, মাহাবুব সরদার।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করছি, অ্যাম্বুলেন্সটির যাত্রীরা পেছনে দাঁড়িয়ে ছিলেন। বাসটি ওই সময় অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি থানায় জব্দ করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা