মুন্সীগঞ্জ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আল আমিন হোসাইন ::///
আজ ০৬/০৫/২০২৫ তারিখ মঙ্গলবার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মুন্সীগঞ্জ কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মুন্সীগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. বায়েজীদ বোস্তামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ ও
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও পরবর্তীতে তাঁদের ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।