কে এম সাইফুল্লাহ ভূইয়া ও মোঃ আল আমিন হোসাইন ::///
মুন্সিগঞ্জ জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ জাকারীয়া মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা মোঃ নূর ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) খালেদা ইয়াসমিন উর্মি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।আরো বক্তব্য রাখেন এডভোকেট ফিরোজ, আতাউর রহমান হিরু, এডভোকেট আশরাফ উল ইসলাম, ভিপি এডভোকেট মজিবুর রহমান, এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, এডভোকেট শাহিন মিজি, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর কবির, এডভোকেট রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট এমারত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সালাউদ্দিন খান স্বপন, সাবেক সভাপতি এডভোকেট নাসিরুজ্জামান খান, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, পিপি মোঃ হালিম হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ আলম, সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আর্শদ উদ্দিন চৌধুরী, জিপি এডভোকেট তোতা মিয়া, মুন্সিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও এপিপি এডভোকেট নূর হোসেন প্রমুখ, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের পরিচালনায় এবং অ্যাডভোকেট সুমনের সঞ্চালনায় এ সময় শিক্ষানবিশ আইনজীবীরা উপস্থিত ছিলেন।