মুন্সিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :::///
মুন্সীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১লা মে) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট চত্তরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আ জ ম রুহুল কুদ্দুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা উপদেষ্টা মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি। আমন্ত্রিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ। মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি আবদুল মতিন সিরাজদিখান উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো: জিন্নাহ আলী মোল্লা। আলোচনা সভা শেষে র্যালী নিয়ে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্প কলা চত্তরে এসে শেষ হয়। আলোচনায় ভক্তরা বলেন ইসলামী আইন মানার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব। বক্তারা বাংলাদেশের অনতিবিলম্বে শিশুশ্রম বন্ধ করার আহ্বান জানান। শ্রমিকদের বেতন সহ মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি মঞ্জুর করার দাবী জানান।